প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৭:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ডেস্ক রিপোর্ট::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিকালে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪টা ১০মিনিটের সময় আসরের আজান শুরু হয়।

যা কানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বলেন, এখন আজান দিচ্ছে, আজান শেষ হলেই বক্তব্য দেব। এরপর বক্তব্য দেওয়া বন্ধ করেন তিনি। আজান শেষ হওয়ার পর আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।
এর আগে, সিলেট সার্কিট হাউজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থল আলিয়া মাদ্রসায় প্রবেশ করেন ঠিক মঙ্গলবার বিকাল ৩টায়। এরপর তিনি ৩টা ০৩ মিনিটে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিল। সেসময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করে। তবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer