প্রকাশিত: ১৬/১০/২০১৭ ৯:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্য বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

কক্সবাজারে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান।

সেখানে রোহিঙ্গাদের দুর্দশা পরিদর্শন সেরে দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।

দুইদিনের সফরে রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় আসেন তিনি।সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন।দ্বিপক্ষীয় বৈঠকে শেষে আহমাদ জাহিদ হামিদি বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্য সেবার জন্য একটি ফিল্ড হসপিটাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।

বৈঠকে আহমাদ জাহিদ রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এই সংকট সৃষ্টিতে উদ্বেগ জানানোর পাশাপাশি জাতিসংঘ ও আঞ্চলিক অন্যান্য ফোরামের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রমেও সমর্থন জানান। মালয়েশিয়া এই সংকট সমাধানে ঢাকার শীর্ষ অংশীদার হতে পারে জানিয়ে আহমাদ জাহিদ বলেন, এই ইস্যুতে আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকব।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...