৪ জেলা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেনের প্রস্তাব
মহানগর এক্সপ্রেসের রুট ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত ১৭ আগস্ট ...

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি জানান, প্রথম ধাপের পৌর নির্বাচন ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
পাঠকের মতামত