ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৫ ৬:৪৩ এএম

আইএফআইসি ব্যাংকের কিশোরগঞ্জের কুলিয়ারচর শাখার ম্যানেজারসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে ব্যাংকের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই বমি করছিলেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

রবিবার (১ জুন) দুপুরে উপজেলা সদরের হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। ছয় কর্মকর্তা-কর্মচারীকে বাজিতপুর উপজেলার ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ধারণা, ব্যাংক লুট করতে অপরাধী চক্র কর্মকর্তা-কর্মচারীদের ওপর কোনও কিছু প্রয়োগ করে অচেতন করে থাকতে পারে। ব্যাংক থেকে টাকা লুটেরও আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, তিন বছর ধরে হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংকের শাখায় ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয় জন। রবিবার দুপুর ১টার দিকে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও যার যার অবস্থানে পড়ে ছিলেন। তারা সবাই বমি করছিলেন। পরে গ্রাহকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখতে পান ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয় জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেন, দুজনের মধ্যে ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। হাসপাতালে আনার পর দুজনই বমি করেন। আমাদের ধারণা, বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের অচেতন করা হয়েছে।

কিশোরগঞ্জের (ভৈরব সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ‘খবর পেয়ে আমিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঘটনা ঘটে বলে ধারণা করছি আমরা। প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চার জন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হয়ে পড়েন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি বাজিতপুর আইএফআইসি ব্যাংক শাখার তত্ত্বাবধানে চলছে। এজেন্ট ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে, তা ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে তদন্ত করে নিশ্চিতভাবে জানা যাবে। প্রাথমিকভাবে বিষয়টিকে ফুড পয়জনিং বা অপরাধী চক্র কোনও কিছু ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ব্যাংকের ভেতরে কেমিক্যালের তীব্র দুর্গন্ধ পেয়েছি আমরা। যারা ব্যাংকে যাচ্ছে, তাদেরই মাথা ঘুরছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...