বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী: আলোচনায় যাদের নাম
সরকারের প্রথম ছয় মাসের পারফরম্যান্সের ভিত্তিতে মন্ত্রিসভায় বড় রদবদল আসতে পারে বলে প্রথম মন্ত্রীসভাতেই সতর্ক ...

ঢাকা: নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন।
রোববার (১০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাংক পরিয়ে দেন।
এসময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পাঠকের মতামত