প্রকাশিত: ১৮/০১/২০১৯ ২:৩০ পিএম

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা (হু) অভ্যন্তরীণভাবে প্রচারিত অজ্ঞাতনামা এক ই-মেইল বার্তার ওপর ভিত্তি করে এ সংস্থার ভিতরে ‘অসদাচরণের অভিযোগের’ বিষয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সংস্থাটি একথা জানায়।

হু জানায়, এমন অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের বিষয় তারা অবগত রয়েছে। তারা জানায়, মহাপরিচালক টেডরস আধানম গোবিয়াসেস অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করলেও ২০১৭ সালে গোবিয়াসেস দায়িত্ব গ্রহণের পর থেকেই হু এ ব্যাপারে বেশি গুরুত্ব দেয়।

বিবৃতিতে আরো বলা হয়, হু তাদের চলতি পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে সর্বস্তরে লিঙ্গ সমতার উন্নয়ন এবং ভৌগোলিক বৈচিত্র্য বাড়াতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হু মুখপাত্র সারাহ রাসেল বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে সংস্থাটি অজ্ঞাতনামা ই-মেইলের ভিত্তিতে অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখছে। এক্ষেত্রে যে কোন ধরনের অসদাচরণ আমাদের জন্য উদ্বেগের বিষয়।’

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer