প্রকাশিত: ২৪/১১/২০২০ ৩:৪৯ পিএম

কানাডায় অর্থ পাচারের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন- দুদককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের জানান, অর্থপাচারকারীদের প্রতি প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষা করেছেন প্রধানমন্ত্রী। জড়িতদের কাউকেই ছঅড় দেয়া হবে না।

দুদকের তদন্ত শেষ হলে অর্থ পাচারের সাথে জড়িত আরো অনেকের নাম প্রকাশ্যে আসবে। গোল্ডেন মনিরের সঙ্গে কোনো এমপি বা প্রতিমন্ত্রীর যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ২৮ নভেম্বর মনোনয়ন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে কেউ বিদ্রোহ করলে ছাড় দেয়া হবে না। বলেন, রাজনীতিতে সবার উপরে জনগণ। দল ও সরকার এ বিষয়ে কঠোর।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেউ কোনো অপরাধে জড়িত থাকলে তাদের জন্য দলের পথ বন্ধ করে দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer