ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ৮:১৪ এএম

পেকুয়ায় বিশাল সংবর্ধনা সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নতুন ভাবে অর্জিত স্বাধীনতা অর্থবহ করে তোলতে হবে। অজস্র শহীদের রক্ত স্রোতে অর্জিত এ স্বাধীনতায় সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। জুলুম অত্যাচার চলবে না। আমরা এমন বাংলাদেশ চাইনি যে দেশে মানুষ গুম, খুন ও হত্যার শিকার হবে।
তিনি আরো বলেছেন, জনগনের ঐক্যবদ্ধ সংগ্রামে আওয়ামী স্বৈরাচার ও বাকশালীদের পতন হয়েছে। জনগনের সাংবিধানিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির এ নেতা বলেছেন আমি ১০ বছর পরেই আমার এ মাতৃভূমি পেকুয়ায় এসেছি। আপনাদের কাছে আমি ঋণী ও চিরকৃতজ্ঞ থাকবো। হাসিনা সরকার আমাকে ৬১ দিন গুম করে রেখেছিল। পরবর্তীতে ভারতে পাচার করে দেয়। আমি একটি গুহার মধ্যে মৃত্যুর প্রহর গুণছিলাম। বলছিলাম আমাকে যদি তোমরা মেরেও ফেল আমার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবে।
২৮ আগস্ট (বুধবার) সন্ধ্যার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বিশাল এই সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির পেকুয়ার সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান এম, বাহাদুর শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ ও সালাহ উদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ। এ ছাড়াও বিএনপির জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী, অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রিয় নেতাকে এক নজরে দেখতে পেকুয়া ছাড়াও চকরিয়া, মাতামুহুরী উপজেলা, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রামের বাঁশখালীসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও সর্বস্তরের লোকজন সমাবেশ স্থলে উপস্থিত হন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer