প্রকাশিত: ২১/০২/২০১৯ ১:২০ পিএম

ডেস্ক রিপোর্ট::
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাঈদ খোকন বলেন, আমরা মর্মাহত। ৭০ জন নাগরিক প্রাণ হারিয়েছে। হতাহতের সংখ্যা ৪১ জন। আহতদের মধ্যে ৩০-৩২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) চকবাজার অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযান সমাপ্ত শেষে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। যাদের পরিচয় সনাক্ত করা প্রাথমিকভাবে সম্ভব হচ্ছে না, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। সকল প্রকার পরীক্ষানিরীক্ষা শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, যাদের পরিচয় সনাক্ত হবে তাদের জোরাইন কবরস্থানে দাফন করা হবে।

এখন আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানসহ সকল প্রকার অভিযান সমাপ্ত ঘোষণা করা হচ্ছে বলেও জানান তিনি।

মেয়র বলেন, ঘটনাস্থল থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া এই এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের লিস্ট করা হচ্ছে। সরকার থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় যদি কেউ দায়ী থাকে থাহলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়া দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এলাকায় কোনোভাবেই কেমিক্যাল গোডাউন রাখা যাবে না। এ বিষয়ে আমাদের অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছিলাম। এই অভিযানের মাত্র দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল। আমরা আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন বা কারখানা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে আমাদের যদি শন্তি ও বল প্রয়োগ বা আরও কঠোর হতে হয় আমরা তাই হব।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সহায়তা প্রয়োজন রয়েছে তারা-০২-৯৫৫৬০১৪ নাম্বার ফোন করে সাহায্য চাইতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব। এছাড়া স্থানীয় কাউন্সিলর অফিসসহ স্থানীয় থানায় সাহায্য চাইতে পারবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...