প্রকাশিত: ২৭/০৯/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ পিএম

দীর্ঘ বছরের দাবির পর অবশেষে গাড়ি চালানোর অনুমতি পেলেন সৌদি নারীরা। আগামী বছরের জুন মাস থেকে সৌদি রাস্তায় গাড়িচালকের ভূমিকায় দেখা যাবে নারীদেরও। মঙ্গলবার দেশটির বাদশাহ সালমান নারীদের গাড়ি চালানোর অনুমতি দানের একটি নির্দেশ জারি করেছেন। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে বিবিসি সংবাদে প্রকাশ।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আগামী ৩০ দিনের মধ্যে সরকারী মন্ত্রণালয় এ বিষয়ে একটি রিপোর্ট প্রস্তুত করবেন এবং ২০১৮ সালের জুন মাসে এই আদেশ কার্যকরী হবে। এ দিকে এ পদক্ষেপ গ্রহণের প্রতি স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে এখনো নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ। গত কয়েক বছর ধরে মানবাধিকার সংগঠনগুলো কট্টরপন্থী আরব দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দানের জন্য প্রচারণা চালিয়ে আসছিল এবং আইন অমান্য করায় কয়েকজন নারীকে জেলেও পাঠানো হয়।

অধিকার গোষ্ঠীগুলো বছরগুলিতে প্রচারণা চালাচ্ছে যাতে নারীরা চরমপন্থী রাজ্যে চালিত হতে পারে এবং শাসনকে অমান্য করার জন্য কিছু নারীকে কারাগারে রাখা হয়েছে।

এ আদেশে বলা হয়েছে, প্রয়োজনীয় শরীয়া আইনের মাধ্যমে এটি প্রয়োগ করা হবে এবং সে মোতাবেক মেনে চলতে হবে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসপিএ সূত্রে আরও জানা যায়, দেশটির ধর্মীয় পণ্ডিতদের দ্বারা গঠিত কাউন্সিলের অধিকাংশই এ সিদ্ধান্তকে সমর্থন দেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...