প্রকাশিত: ২৬/০৬/২০২০ ২:২০ পিএম , আপডেট: ২৬/০৬/২০২০ ২:২৪ পিএম

অনলাইন ডেস্ক :
সৌদি আরবের মদিনা প্রদেশ করোনামুক্ত বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বুধবার (২৪ জুন) এই ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে রবিবার সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা কারফিউ তুলে নেয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদির বাসিন্দাদের নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশটির সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ক প্রতিবেদনে বলা হয়, মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিলেন। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছেন। আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ জন। মারা গেছেন ১ হাজার ৩০৭ জন।এর মধ্যে ৪৪৫ জনই প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...