প্রকাশিত: ১৭/০৮/২০২০ ৫:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০২০ ৫:৫৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
টেকনাফ বাহার ছড়া শামলাপুর মেরিনড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমাবার (১৭আগস্ট) বিকাল সাড়ে ৪টারদিকে হেলিকপ্টার করে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ৩১ জুলাই শামলাপুর মেরিনড্রাইভের যে পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হয়েছেন ; সেই ঘটনা স্থান পর্যবেক্ষণ করছেন আসলে সিনহার গাড়ি কোন পজিশন ছিল এমন একটি ধারণা নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ঘন্টাখানিক সময় ধরে অবস্থান করছিলেন র‌্যাব মহাপরিচালকের দল।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নিকট তদন্তের অগ্রগতির বিষয়ে সংবাদ কর্মীরা জানতে চাইলে তিনি জাননা,” তদন্তের অগ্রগতি চলছে ; সব বাহিনীর সাথে সমন্বয় করে এই তদন্ত অব্যাহত রয়েছে।
মেজর সিনহা অস্ত্র তাক করছে কিনা জানলে চাইলে তিনি বলেন এবিষয়ে তদন্ত চলছে,তদন্তের পর সবকিছু জানা যাবে বলে জানান”। সুত্র, টেকনাফটুডে

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer