প্রকাশিত: ১৯/০৩/২০১৯ ৯:২৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম নবনিযুক্ত সহকারী কমিশনারদের উদ্দেশ্য বলেছেন, অন্যায়ের সাথে কোনো আপস করা যাবে না। ন্যায়ের জন্য স্রোতের প্রতিকূলে চলার মনোবল থাকতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দুই সপ্তাহের ‘বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ শফিউল আলম বলেন, হার না মানার মনোভাব নিয়ে জনসেবা করতে হবে। মানুষ তথা সেবা প্রার্থীদের মনের ভেতর জায়গা করে নিতে হবে যেন তাঁরা আজীবন মনে রাখে।

মন্ত্রিপরিষদসচিব বলেন, মানুষকে সাহায্য করার সুযোগ ভূমি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি। পজেটিভ মাইন্ডসেট নিয়ে, ‘নলেজ’, ‘স্কিল’ এবং সঠিক ‘অ্যাটিটিউট’ প্রয়োগ করতে পারলে এসিল্যান্ডরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। মর্যাদাবোধ নিয়ে চলতে পারলে আর কিছুই বাঁধা হয়ে দাঁড়াবে না।

অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

ভূমি সচিব বলেন, সবসময় সেবা প্রদানের মানসিকতা রাখা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাদের দায়িত্ব। আমাদের প্রতি বঙ্গবন্ধুর অনুশাসন ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই।

অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যৌথভাবে ২০১৯ সালে নবনিযুক্ত ১৭০ জন এসিল্যান্ডদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer