প্রকাশিত: ২২/০৩/২০১৭ ৯:০৮ এএম

নিউজ ডেস্ক::
মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট পাচারে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। তল্লাশিতে প্রতিদিনই ধরা পরছে ইয়াবা ট্যাবলেট। তবে এবার এক পাচারকারীর অভিনব কৌশল দেখে খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরাই অবাক হয়েছেন। মঙ্গলবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পুরানত বাস স্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই পাচারকারী দেহে কৃত্রিম অন্ডকোষ তৈরী করে তার মধ্যদিয়ে ইয়াবা পাচার করছিল। আটক যুবকের নাম অলি অহম্মদ (২৮) তার বাড়ি উপজেলার চাকঢালার ঘোনার পাড়া এলাকায়। তবে পুরানত বাস স্টেশন এলাকায় বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় শেষ রক্ষা হয়নি তার। দেহ তল্লাশির সময় হঠাৎ সদস্যদের নজর পরে অলি আহম্মদের দুটি অন্ডকোষের থলের দিকে।

স্বাভাবিকভাবে মানুষের দেহে একটি অন্ডকোষ থাকলেও অলি আহম্মদের ছিল দুটি। তল্লাশির একপর্যায়ে কৃত্রিম অন্ডকোষ থেকে বেরিয়ে আসে এক হাজার ইয়াবা ট্যাবলেট। বিজিবি আটক করে অলি আহম্মদকে। এ সময় ঘটনাটি দেখতে সেখানে মানুষের ভিড় জমে যায়।

জিজ্ঞাসাবাদে অলি আহম্মদ জানায় চাকঢালা সীমান্ত থেকে অল্প দামে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সে এই পন্থা অবলম্বন করে ছিলো। সীমান্ত এলাকা দিয়ে দেশের অভ্যান্তরে নানা ভাবে পাচারকারীরা ইয়াবা পাচার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশির ভাগ সময়েই তারা ধরা পড়ছে এসব ইয়াবা। তবে পাচারকারীদের নতুন নতুন কৌশলের ক্ষেত্রে অনেক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। সেমনটি হয়েছেন অলি আহম্মদের কৌশলে।

এ বিষয়ে অভিযানকারী বিজিবির কর্মকর্তা সুবেদার তারিকুল ইসলাম জানান, এতোদিন ইয়াবা পাচারে নানা কৌশল থাকলেও এটি ছিল একেবারেই অভিনব। তবে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে পাচারকারী ধরা পড়ে। ইয়াবা পাচার বন্ধে সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তারা।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer