প্রকাশিত: ১৮/০২/২০১৮ ১:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩০ এএম

মহেশখালী প্রতিনিধি ::

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ফাইনাল পরীক্ষার ফলাফল বেরিয়েছে ১৭ ফেব্রয়ারী শনিবার। এবার গণিত বিভাগ থেকে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে মহেশখালীর মেয়ে হোসনে আরা। কক্সবাজার সরকারী কলেজ থেকে গণিত বিভাগে এবারের পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে। এবারের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় সিজিপিএ- ৪.০০ এ সিজিপিএ- ৪.০০ পেয়েছে এবং অনার্স ফাইনাল ফলাফলে সে সিজিপিএ- ৩.৯৪ পেয়ে গনিত বিভাগে বাংলাদেশে ১ম স্থান অধিকার করেছে। এর আগেও অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় সে সারাদেশে ১ম হয়েছিল।

এই অদম্য মেধাবী মেয়েটি জন্মেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে। বাবার নাম মুহাম্মদ শাহ আলম। তিনি পেশায় কৃষক। ৪ ভাই ৩ বোনের মধ্যে হোসনে আরা পরিবারের কনিষ্ঠ সন্তান। সাদামাটা গ্রামের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম নিলেও শত বাঁধা বিপত্তির মাঝে থেমে থাকেনি তার জীবন সংগ্রাম। সে প্রমান করেছে, শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেরাদের সেরা হওয়া যায়। প্রকৃত মেধাবীদের নিজ মেধা বিকাশে শুধুমাত্র একটা মাধ্যম হলেই চলে। সেটা হোক দেশের স্বনামধণ্য বিশ্ববিদ্যালয় অথবা কোন এক কোনায় পড়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ।

তার পড়ালেখা জীবনের অধ্যায় বিশ্লেষণ করলে দেখা যায়, শুরু থেকেই ১ম স্থানটা তার জন্য নির্ধারণ করা আছে। এই অপরাজিতা মেয়েটি ২০১০ সনে ইউনুছখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছিল। ২০১২ সনে কক্সবাজার সরকারী কলেজ থেকে একই বিভাগে অনুরূপ জিপিএ-৫ পেয়ে এইচ.এস.সি পাশ করেছিল।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer