বার্তা পরিবেশক::

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং, পালংখালী, রত্নাপালং, হলদিয়াপালং এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ও হ্নীলা ইউনিয়নে অতিবর্ষণ ও ভুমিধ্বস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারের মাঝে পুষ্টি সমৃদ্ধ রান্না করা খাদ্য ও শুকনা খাবার বিতরণ করেছে । আজ ৩১ জুলাই রত্নাপালং, হলদিয়াপালং, বাহারছড়া, হ্নীলা ইউনিয়নে ১০০০ পরিবারের মাঝে বিস্কুট, পানি ও মাস্ক বিতরণ করা হয় । উল্লেখ্য গত ২৭ ও ২৮ জুলাই জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নে ১০০০ জনের মাঝে আশ্রয়কেন্দ্র হতে রান্না করা খাদ্য বিতরণ করা হয় । খাদ্য বিতরণকালে অতিথি হিসেবে সহকারী কমিশনার(ভুমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।