শনিবার, ২৫ জুলাই ২০২৬
এইচএসসি পাশে নিয়োগ দিচ্ছে এনরুট, কর্মস্থল, উখিয়া-টেকনাফ
প্রকাশিত - মার্চ ১৪, ২০২৬ ২:৫৮ পিএম
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় কাজ করার জন্য Community Health Worker Supervisor (CHW Supervisor) পদে জনবল নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক মানবসম্পদ প্রতিষ্ঠান ।
প্রতিষ্ঠানটি কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
পদের নাম
Community Health Worker Supervisor (CHW Supervisor)
কর্মস্থল
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ
চাকরির ধরন
চুক্তিভিত্তিক (Contractual)
শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পাস।
অতিরিক্ত যোগ্যতা
- কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রম বা সুপারভিশন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- নেতৃত্ব, যোগাযোগ ও সমন্বয় দক্ষতা থাকতে হবে।
- স্থানীয় ভাষায় কথা বলতে সক্ষম হতে হবে।
- রোহিঙ্গা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা।
- বিভিন্ন কমিউনিটির সাথে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব
- কমিউনিটি হেলথ ওয়ার্কারদের কার্যক্রম তদারকি করা।
- স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা ও নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
- CHWদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা।
- নিয়মিত কার্যক্রমের রিপোর্ট প্রস্তুত করা।
- জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সমন্বয় ও সহায়তা প্রদান করা।
বেতন
- মাসিক বেতন: ৩৮,৫৪০ টাকা (গ্রস)
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ১৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.