প্রকাশিত: ১৭/১১/২০১৯ ১:১৩ পিএম , আপডেট: ১৭/১১/২০১৯ ১:২২ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এখনও নিহত দুই রোহিঙ্গার নাম পরিচয় কিছু জানা যায়নি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বেলা ১১টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব মাদকসহ দুইজনের মরদেহ পাওয়া যায়।

পাঠকের মতামত

অনিয়ন্ত্রিত ফলের বাজার!বিদেশী ফল বর্জন করে দেশীয় ফল উৎপাদনের পরামর্শ-কৃষি বিভাগের

টেকনাফসহ জেলার সবখানে ফলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি পেয়েছে। ফল বিক্রেতাদের মতে আগামীতে দাম আরো বাড়বে ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...