আসসালামু আলাইকুম,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
লাখো শুকরিয়া।আজ জন্মদিন ছিলো আমার,
জীবন অতিক্রান্ত করলো আরো একটি বছর।
এই ক্রান্তিলগ্নে অভূতপূর্ব ভাবে প্রিয় ফেসবুকের বন্ধুরা,রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, প্রিয় উখিয়াবাসী সহ দেশ-বিদেশের নানা প্রান্তরে অবস্থানরত যেসকল শুভাকাঙ্ক্ষীরা আজ সারাদিন ফেসবুক পোস্ট, ম্যাসেঞ্জার-এসএমএস-ফোন কল সহ বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
আমি সত্যিই ঋণী, অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের অফুরান ভালোবাসা, আমার জীবনের পথচলার পাথেয়।
প্রিয় উখিয়াবাসী
গত এক দশক ধরে চেষ্টা করেছি আপনাদের এবং এই জনপদের সেবায় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার
জানিনা কতটুকু সফল, মূল্যায়নের দায়ভার আপনাদের হাতে।
আগুনের দিন শেষ হবে একদিন।
কথা দিচ্ছি, আমার মাটির জন্য আপনাদের জন্য আমৃত্যু আপনাদেরই হয়ে থাকব।
বরাবরের ন্যায় সকলের ভালোবাসা ও দোয়া কাম্য
আল্লাহ হাফেজ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
জাহাঙ্গীর কবির চৌধুরী
সভাপতি উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদ।
ads 1033