
নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা PHALS (Program for Helpless And Lagged Society) ১৯৯৬ সাল হতে কক্সবাজার জেলায় নানাবিধ সামাজিক উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় পালস্ দাতা সংস্থা Department of Foreign Affairs and Trade (DFAT) এর আর্থিক সহায়তায় এবং BRAC এর কারিগরী সহায়তায় Bangladesh-Rohingya Humanitarian Response and Localization Program প্রকল্পের আওতায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা প্রদান করা এবং বাস্তুচ্যুত মিয়ানমার শিশুদের শিক্ষার অভ্যাস গড়ে তোলা, পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৭ (১লা জুন ২০২৬ ইং হতে ৩১শে ডিসেম্বর ২০২৬ ইং) মাসের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ক্যাম্প ৮ ইস্ট এবং ক্যাম্প ৮ এক্সটেনশনে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থী হতে নিম্নস্বাক্ষরকারী বরাবরে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
| পদের নাম | বেতন ভাতা (সর্বসাকুল্যে) | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| Field Facilitator | ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার টাকা) | ১ জন | • স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। • শিক্ষা, কমিউনিটি এনগেজমেন্ট, শিশু সুরক্ষা অথবা মানবিক কার্যক্রমে ন্যূনতম ২ (দুই) বছরের প্রাসঙ্গিক মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। • প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রমের রিপোর্টিং, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট রেকর্ড যথাযথভাবে সংরক্ষণে দক্ষতা থাকতে হবে। • MS Word, MS Excel, ই-মেইল এবং ডিজিটাল তথ্য সংগ্রহ ও রিপোর্টিং টুল ব্যবহারে মৌলিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে। • মানবিক সহায়তার মূলনীতি, জেন্ডার সংবেদনশীলতা, সাংস্কৃতিক বৈচিত্র্য, সেফগার্ডিং এবং PSEAH (Prevention from Sexual Exploitation, Abuse & Harassment) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। • শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক/care giver, কমিউনিটি লিডার এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কার্যকর ও পেশাদার যোগাযোগ স্থাপন এবং সুসম্পর্ক বজায় রাখার সক্ষমতা থাকতে হবে। • চাটগাঁইয়া/আঞ্চলিক, বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। • চ্যালেঞ্জিং ও যেকোনো কর্মপরিবেশে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে এবং ক্যাম্পের স্থানীয় সংস্কৃতি, সামাজিক পরিবেশ ও পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে দায়িত্ব পালনের সক্ষমতা থাকতে হবে। • রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রমে মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| Teaching Volunteer | ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত টাকা) | ১ জন | • শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাস, তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। • জেন্ডার, শিশু সুরক্ষানীতি, পিএসইএইএইচ (PSEAH) বিষয়ে দক্ষতা থাকতে হবে। • ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে। • ইংরেজি, বাংলা, ও চাটগাঁইয়া/আঞ্চলিক ভাষায় পারদর্শী হতে হবে। |
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৮/১০/২০২৬ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি, প্রার্থীর সম্পর্কে তথ্য দিতে পারবেন এরূপ ২ জন অনাত্মীয় রেফারেন্সকারীর নাম ও ঠিকানা, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, PHALS (Program for Helpless And Lagged Society), শাখা কার্যালয়- আবু সেন্টার (৪র্থ তলা) পূর্ব বাজারঘাটা, প্রধান সড়ক, কক্সবাজার বরাবরে অফিসের আবেদন পত্র জমাদান বাক্সে সরাসরি অথবা phalshr.recruitment@gmail.com ই-মেইলে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
বি.দ্র. খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। একইভাবে ই-মেইলে আবেদন প্রেরণের ক্ষেত্রে subject এ পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
[পালস্ যাদের সেবা করে তাদের বিরুদ্ধে যৌন শোষণ এবং নির্যাতনের ক্ষেত্রে পালস্ এর শূন্য-সহনশীলতা নীতি রয়েছে। সকল ধরণের যৌন শোষণ এবং নির্যাতন আমাদের সংস্থার সর্বজনীনভাবে গৃহীত নিয়ম, মূল্যবোধ, নীতি এবং মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি প্রতিরোধ (পিএসইএইএইচ) সকলের দায়িত্ব এবং নির্বাচিত সকল প্রার্থীকে সর্বদা পালস্ এর পিএসইএইএইচ নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং নির্যাতনের সাথে সম্পর্কিত তাদের অতীত আচরণের বিরুদ্ধে কঠোর রেফারেন্স এবং পটভূমি পরীক্ষা করা হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় তাদের আরও অতিরিক্ত তথ্য প্রদানের প্রয়োজন হতে পারে।
পালস্ লিঙ্গ বৈষম্য নিরসন এবং লিঙ্গ সমতা অর্জনে অঙ্গীকারাবদ্ধ এবং নারী-পুরুষের সমান সুযোগ প্রদানে বদ্ধপরিকর।]
নির্বাহী পরিচালক PHALS: Empowering local communities since 1992. Website: https://phalscox.org | Email: phalsadm@gmail.com |
PHALS (Program for Helpless And Lagged Society) প্রধান কার্যালয়: বাইপাস সড়ক, বিলছড়া, কক্সবাজার। শাখা কার্যালয়: আবু সেন্টার (৪র্থ তলা) পূর্ব বাজারঘাটা, প্রধান সড়ক, কক্সবাজার।

পাঠকের মতামত