উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী অটো রিকশা গাড়ী তল্লাশী চালিয়ে নয় হাজার আটশত পিস ইয়াবা সহ এক মাদক কারবারী কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হলেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মো:ইমরান (১৮)।
গতকাল শুক্রবার সকাল দশটার দিকে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকালে কক্সবাজারে রামু থানায় সোপদ্দ করা হয়।
মরিচ্যা যৌথ চেকপোস্টের হাবিলদার শরীফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন উখিয়ার বালুখালী থেকে কক্সবাজার গামী যাত্রী বাহি অটো রিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবা সহ একজন কে আটক করতে সক্ষম হয়।