
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ কাকলী আক্তার (৩৫) নামে এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। কাকলী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, কাকলী ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় অটোরিকশাসহ তাকে আটক করি। পরে তার দেহ তল্লাশি করে ১৮৯৯ পিস ইয়াবা জব্দ করা করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তিনি।