কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানি বীচে আগত পর্যটকদের জন্য চেঞ্জিংরুম কাম টয়লেট নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,সাধারন সম্পাদক ইমাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।