বার্তা পরিবেশক::
আজ ২৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা মাঠে একটি ঘূর্ণিঝড় প্রস্তুতিমুলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিমুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন অফিসার ফায়ার সার্ভিস, উপ-পরিচালক সিপিপি, সাবেক পরিচালক সিপিপি এবং ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ। প্রতিবছরের ন্যায় এই বছরও ঘূর্ণিঝড় প্রস্তুতিমুলক কর্মসূচি (সিপিপি) এবং ব্র্যাক এর উদ্যোগে এই ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহড়ায় সিপিপি ভলেন্টিয়াররা ঘূর্ণিঝড়ের পূর্ব-প্রস্তুতি, চলাকালীন এবং পরবর্তী কার্যক্রম ব্যাখ্যা করেন, বিভিন্ন বিপদ সংকেত নিয়ে আলোচনা করেন এবং মহড়া প্রদর্শন করেন।
সাধারন জনগনের মধ্যে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। উখিয়ার সাধারন জনগণ এবং স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।