নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় ইসি কর্মচারী মোস্তফা ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।শুক্রবার সকালে, নগরের দামপাড়ায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, মোস্তফা ফারুক নির্বাচন কমিশনের প্রকল্পের অস্থায়ী আউটসোর্সিং কর্মচারি হিসেবে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে কাজ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দেয়ার বিষয়ে তার সম্পৃক্ততা পাওয়া যায়।
তিনি আরও জানান, তার বাসা থেকে নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া একটি ল্যাপটপসহ দুটি ল্যাপটপ, একটি মডেম, দুটি পেন ড্রাইভসহ এনআইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ ও পেন ড্রাইভে রোহিঙ্গাদের তথ্য রয়েছে বলেও জানায় পুলিশ।
বৃহস্পতিবার ফারুককে তার হামজারবাগের বাসা থেকে আটক করা হয়।