নিজস্ব প্রতিবেদক::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক তপন দের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতে উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের উওর নিদানিয়া গ্রামের জালাল আহমদের বাড়ীতে অভিযান চালায়।এসময় সাজা প্রাপ্ত আসামী নুরুল আলম কে আটক করে থানায় নিয়ে আসেন।অভিযানে নেতৃত্বদানকারী তপন বলেন ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে।উখিয়া থানার ওসি আবুল মনসুর আহমদ সত্যতা স্বীকার করেন।