গত ১২ ও ১৩ জুলাই বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল গুলোতে উখিয়ায় রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া মসজিদের ভেতর শিশু ধর্ষনের ঘটনায় স্থানীয় মেম্বারের মাধ্যমে যে সমঝোতার চেষ্টা করার কথা বলা হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের একাংশে আমাকে জড়িয়ে এক লাখ টাকা বৈঠকের মাধ্যমে ধর্ষিতার পরিবারকে দেওয়ার কথা বলা হয়। যা আদৌ সত্য নয়। এরকম কোন বৈঠকের ঘটনায় ঘটেনি। ঘটনাটি আমি জানার পর উখিয়া থানাকে অবহিত করি। তারপর উখিয়া থানা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে। আমি উখিয়া থানাকে শুরুই থেকে সহায়তা করে আসতেছি। তাই বৈঠক করার কোন প্রশ্নই আসেন। প্রকাশিত সংবাদে ভূল তথ্যের অবতারণা করা হয়েছে। তাই এহেন মিথ্যা ও বনোয়াট তথ্যে বিভ্রান্ত না হতে আইন প্রয়োগকারী সংস্থা সহ সবাইককে অনুরুধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আব্দুর রহিম
সদস্য,৭ নং ওয়ার্ড
রাজাপালং ইউনিয়ন পরিষদ।