২৯ জুন জেলার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে 'উখিয়া সীমান্তে ইয়াবা উদ্ধারে গিয়ে ইয়াবা কারবারিদের হামলার শিকার বিজিবি' শীর্ষক সংবাদ সমূহ আমার দৃষ্টি গোচর হওয়ায় ইহার জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ গুলো সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি কখনো বিজিবির উপর হামলা করি নাই, করার প্রশ্নই আসে না। আমি বরাবরের মত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছি।
এলাকা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীয়রা বিজিবির উপর হামলার করছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিজিবি নায়েক নুরুল আলমকে উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসি। তাৎক্ষনিক উখিয়ার ইউএনও মহোদয়, উখিয়া থানা ও চেয়ারম্যানকে অবগত করি। উক্ত হামলার বিষয়ে বিজিবি বাদী একটি মামলা দায়ের করে। সেখানে আমাকে সাক্ষী হিসাবেও রাখে।
আমি জনপ্রতিনিধি হওয়ার সুবাধে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শক্রতার জের ধরে আমাকে সমাজ এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রশাসনের নজরে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও রাষ্ট্রীয় কাজে বাধা প্রধানকারী বানিয়ে মানব সেবা থেকে নিঃস্ব করার জন্য এ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও জনসাধারনকে ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরুধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
কামাল উদ্দীন
ইউপি সদস্য
পালংখালী ইউনিয়ন পরিষদ
৮নং ওয়ার্ড