
গত ২৯ এপ্রিল উখিয়া নিউজ ডটকম অন লাইন প্রত্রিকা এনজিও ফোরামের বোর হোল কার্যক্রম বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ সর্ম্পকিত অনিয়ম নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সর্ম্পূন উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট এবং ভিত্তিহীন। উল্লেখ্য, যে কোন কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচনের জন্য সংস্থার ক্রয়নীতিমালা অনুসরন করে কারীগরি মূল্যায়ন কমিটি, আর্থিক মূল্যায়ন কমিটি এবং ক্রয় কমিটি পৃথক পৃথক ভাবে দরপত্র যাচাই বাছাই করে সম্পূর্ন স্বচ্ছতার সাথে ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচন করা হয়ে থাকে। উল্লেখ্য, উক্ত তিনটি কমিটিতেই প্রকল্প সমন্বয়কারীর কোন পদ বা সদস্য হিসেবে না থাকার কারনে তার পক্ষে ঠিকাদার নির্বাচনের কোন সুযোগ নাই।
উল্লেখ্য, সংবাদে একাধিক সংস্থার কথা উল্লেখ করলেও উদ্দেশ্য মূলকভাবে শুধুমাত্র এনজিও ফোরামের এর নাম ও লোগো ব্যবহার করা হয়েছে, যার ফলে এনজিও ফোরাম সংস্থার ভাবমূর্তি ক্ষুন্য হয়েছে যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোশাররফ হোসেন
প্রকল্প সমন্বয়কারী
এনজিও ফোরাম, উখিয়া, কক্সবাজার।