উখিয়া নিউজ ডটকম::[caption id="attachment_72286" align="alignleft" width="450"]
বৃষ্টি পড়ার দৃশ্য[/caption]
উখিয়ায় এক পশলা বৃষ্টির ফলে জনমনে স্বস্তি ফিরে আসলেও দীর্ঘ স্থায়ী না হওয়ায় হতাশ হয়ে পড়েছে কৃষকেরা। আজ সোমবার সকাল ৯টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়ার সাথে সাথে বৃষ্টি বইতে শুরু করে। তবে এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
যার ফলে কাক্সিক্ষত বৃষ্টির আশা করেও ফের হতাশ হয়ে পড়েছে সাধারণ জনগণ। প্রায় ৫ মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে বোরো চাষাবাদ থেকে শুরু করে গাছপালা, শাক-সবজিসহ বিভিন্ন প্রকার সবুজ সম্পদ প্রচন্ড খরায় নুয়ে পড়েছে। বাসাবাড়িতে দেখা দিয়েছে তীব্র খাবার পানি সংকট। । খালবিল, নদীনালা শুকিয়ে মরুতে পরিণত হয়েছে। এমতাবস্থায় আজকের সামান্যবৃষ্টিতে জনজীবনে স্বস্তি আসলেও দীর্ঘ স্থায়ী না হওয়ায় আবারো আশংকা পড়েছে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে।