উখিয়া নিউজ ডেস্ক::
প্রটোকল, মন্ত্রিত্ব সব কিছু ছেড়ে মানবতার সত্যিকারের ফেরিওয়ালা দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমান চিকিৎসা সেবা দান করলেন বাস্তুচ্যুত অসহায় অসুস্থ্য রোহিঙ্গা নারী ও শিশুদের। আর্ত মানবতার সেবার জন্যে কিছুটা সময়ের জন্যে প্রটোকল ছেড়ে তাকে দেখা গেলো নিজের পুরনো পরিচয় একজন ডাক্তার হিসেবে।
অবাক তো সকলে হবেনই কারন একজন প্রতিমন্ত্রী পুরোদস্তুর চিকিৎসকের বেশে রোগী দেখছেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান রোহিঙ্গাদের ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রম দেখতে সরকারি সফরে রয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলায়।
সেখানে বালুখালিতে তুরুস্কের ফিল্ড হসপিটালে গিয়ে হাসপাতালটির কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি।এক পর্যায়ে প্রটোকল ছেড়ে সাধারণ চিকিৎসক হিসেবে দেখা যায় তাঁকে। এসময় মন্ত্রী মহোদয়ের সঙ্গে ছিলেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান।