
উখিয়া থানার এস আই আল আমিনের চেষ্টায় হারানো মোবাইল উদ্ধার করলো উখিয়া থানা পুলিশ।
আজ সোমবার মোবাইলটি উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেন। জানা যায়,উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের নুরুল আলমের ছেলে আবুল হোসেন realme narzo 20 মোবাইল সেট হারিয়ে যায়। গত ২৩ এপ্রিল উখিয়ার আমিন এন্টার প্রাইজ'অনলাইন শপের' সহযোগীতায় উখিয়া থানা সাধারন ডায়েরি করেন আবুল হোসেন।

উখিয়া থানার এস আই আল আমিনের নেতৃত্বে প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটি উদ্ধার করে । পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদের উপস্থিতিতে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উখিয়ার আমিন এন্টার প্রাইজ'অনলাইন শপের'স্বত্বাধিকারী নুরুল আমিন বলেন, আমরা প্রতিটি মোবাইল ফোনের ক্ষেত্রে নিশ্চয়তা দিয়ে থাকি চুরি বা হারানো গেলে সর্বাত্মক সহযোগিতা করার।