গত ১৩ মার্চ, শনিবার উখিয়া নিউজ ডটকম সহ কয়কটি অন লাইন নিউজ পোর্টালে প্রকাশিত উখিয়া কলেজ ছাত্রীকে হত্যার চেষ্টা শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি গোচর হওয়ায় ইহার জোরপ্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত সংবাটি ভিত্তিহীন ও অতিরঞ্জিত । ঠান্ডু মিস্ত্রির মেয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আকতার কে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে মর্মে যে সংবাদ ছাপা হয়েছে তা সঠিক নহে।
প্রকৃত ঘটনা হচ্ছে , বসত ভিটার জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে পারিবারিক ভাবে বিরোধ চলে আছিল। গত শুক্রবার সকালে ঠান্ডু মিস্ত্রি ও তার ভাই গফুর বিরোধীয় জায়গায় জোর পূর্বক ঘর তৈরির কাজ শুরু করে। খবর পেয়ে বাঁধা দেয়ার চেষ্টা করলে দু পক্ষে মধ্যে কথাকাটা ও তর্কাতর্কী হয়। এক পর্যায়ে মহিলাদের মধ্যে হাতাহাতি হলে আমার বড় ভাই আবদুল আলমের স্ত্রী ছমিরা আকতার (২৬) আহত হয়। তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই সময় ঠান্ডু মিস্ত্রির মেয়ে সুমাইয়াও সামান্য আহত হন। এ ঘটনাকে তিলকে তাল বানিয়ে আমি সহ আমার অপরাপর ভাই মিলে কলেজ ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা করছি বলে মিথ্যা অপ প্রচারে করা হয়েছে । আমরা সুমাইয়াকে হামলা করি নাই। এমন কি আমার আবদুল আলম বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। মূলত মহিলা - মহিলাদের হাতাহাতিতে দু পক্ষের ২ জন মহিলা আহত হন। এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমাদের কে জড়িয়ে এহেন বিভ্রান্তিকর সংবাদ ছাপানো হয়েছে। তাই প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
আবদুস সালাম
পিতা মৃত সোনা আলী মিস্ত্রি
সাবেক রুমখা, মৌলভী পাড়া
হলদিয়া পালং , উখিয়া