৯ নং ওয়ার্ডের উপ নির্বাচনে মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন আবদুল হক চৌধুরী
প্রকাশিত - সেপ্টেম্বর ২৩, ২০২০ ৫:৪০ পিএম
বার্তা পরিবেশক::
রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার প্রার্থী আবদুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বিকাল ৪টায় উখিয়া উপজেলা নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ইরফান উদ্দীনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।