সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৪০ জনকে নিয়োগ দিচ্ছে এমএসএফ (MSF)-, কর্মস্থল, উখিয়া
প্রকাশিত - সেপ্টেম্বর ২১, ২০২৬ ৫:৫১ পিএম
আন্তর্জাতিক মানবিক সংস্থা 'মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স' (MSF) বা 'ডক্টরস উইদাউট বর্ডারস' বাংলাদেশের কক্সবাজারে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করতে ‘নার্স’ পদে ৪০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
- পদের নাম: নার্স (Nurse)
- পদসংখ্যা: ৪০ জন
- মাসিক বেতন: ৬৮,৫০০ টাকা
- কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
- চাকরির ধরন: ফুলটাইম
আবেদনের যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি। বিএনএমসি (BNMC) রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
- বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর।
- অভিজ্ঞতা: কোনো হাসপাতালে নার্স হিসেবে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, আইএনজিও কিংবা ক্যাম্প সেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ভাষা ও দক্ষতা: ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা জরুরি। পাশাপাশি স্থানীয় চাটগাঁইয়া ভাষায় কথা বলতে পারলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এবং অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন:
আবেদনের সময় অবশ্যই পিডিএফ (PDF) ফরম্যাটে জীবনবৃত্তান্ত (CV) সংযুক্ত করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো হার্ডকপি আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.