দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৬৯ জনের দেহে। এ সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৫৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।