কক্সবাজারের টেকনাফে দুই লক্ষ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়,২১ আগষ্ট (জুমাবার) ভোর ৪টার দিকে ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির জওয়ানেরা কুতুব ঘের নামক স্থানে অভিযান চালিয়ে দুই লাখ পিচ ইয়াবাসহ এক মাদক সম্রাটকে আটক করেছে। আটক ইয়াবা কারবারী হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে মোঃ জিয়া উদ্দিন (৩৫)। ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জহিরুল ইসলাম জি সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন বিজিবি মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।