
র্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন সৈকত পাড়া নামক স্থানে হোটেল সী ব্রীজ রিসোর্ট, রুম নং- ২০৮ এ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ০৭/০৯/২০২০ খ্রিঃ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোঃ শহীদ (১৮) (রোহিঙ্গা), পিতা- আব্দুর রকিব, মাতা- মোস্তফা বেগম, ২। মোঃ ফয়েজুল ইসলাম (১৮) (রোহিঙ্গা), পিতা- সিরাজুল মোস্তফা, মাতা- মোছাঃ খালেদা বেগম, ৩। মোঃ আনাস (২০) (রোহিঙ্গা), পিতা- নুর মোহাম্মদ, মাতা- মাসুদা ওরফে বানু সর্বসাং- কুতুপালং লম্বাসীয়া ০৪ রাস্তার মোড়, ক্যাম্প- ০১, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দেরকে ধৃত করে। জিজ্ঞাসাবাদে আসামীগণ স্বীকার করে যে, তাদের নিকট ইয়াবা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭,৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (৭,৫৫০ঞ্চ৫০০) =৩৭,৭৫,০০০ (সাইত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা প্রায়।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।