শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
হেলথ অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ দিচ্ছে এমএসএফ, কর্মস্থল : উখিয়া
প্রকাশিত - মে ১৭, ২০২৬ ৩:০৯ পিএম

আন্তর্জাতিক চিকিৎসা সহায়তাকারী সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স / ডক্টরস উইদাউট বর্ডারস (MSF) কক্সবাজারের উখিয়া প্রজেক্টের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেলথ অ্যাসিস্ট্যান্ট (Health Assistant)
পদের বিবরণ ও যোগ্যতা:
- পদ সংখ্যা: ০৪টি
- চাকরির ধরন: ফুল টাইম (Full Time)
- কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: ১৮ থেকে ৫৮ বছর।
- মাসিক বেতন: ৪৫,০০০/- টাকা।
প্রধান দায়িত্বসমূহ (Job Highlights):
- চিকিৎসাধীন (Hospitalized) রোগীদের নার্সিং কার্যক্রমে সহায়তা করা।
- কর্তব্যরত ডাক্তার ও নার্সদের প্রেসক্রিপশন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করা।
- রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সার্বিক স্বাস্থ্যবিধি (Universal hygiene standards) এবং MSF-এর প্রোটোকল ও কার্যপ্রণালী যথাযথভাবে মেনে চলা।
আবেদনের নিয়মাবলী (Read Before Apply):
আগ্রহী প্রার্থীদের আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে একটি আপডেট করা জীবনবৃত্তান্ত (Resume), কভার লেটার (Cover Letter) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন—জাতীয় পরিচয়পত্র (NID), অভিজ্ঞতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি ও ট্রেনিং সার্টিফিকেট (PDF ফরম্যাটে) সহ নিচের লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৪ মে ২০২৬
- আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.