
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া শাখার সভাপতি নির্বাচিত হলেন মাষ্টার মেধু বাড়ুয়া। এতে সহ সভাপতি পদে জয়দেব চন্দ্র রিপন ও সাধারন সম্পাদক পদে সুমন শর্মা নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছর তাদের নেতৃত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া শাখা পরিচালিত হবে। শুত্রুবার এক সন্মেলনের মাধ্যমে জেলা কমিটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া শাখা কমিটি অনুমোদন দেন।
এর আগে শুত্রুবার বিকালে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া শাখার এক সন্মেলন উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া শাখার আহবায়ক বাবু মেধু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কক্সবাজার শাখার সভাপতি এডভোকেট দিপংকর বাড়ুয়া পিন্টু,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কক্সবাজার শাখার সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্লাবন বাড়ুয়া, এডভোকেট অনিল কান্তি বড়ুয়া,অধ্যক্ষ মিলন বড়ুয়া, স্বপন শর্মা রনি,এডভোকেট রবিন্দ্র দাশ রবি প্রমুখ। সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া শাখার সদস্য সচিব বাবু সুমন শর্মা।