

বিশ্ব খাদ্য কর্মসূচি এর সহযোগিতায়, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নকৃত স্কুল ফিডিং প্রোগ্রাম এর আওতায় অদ্য ১১ মার্চ ২০২১ রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির নিকট ছাত্র-ছাত্রীদের হাইজিন কিট্স ও স্কুল রি-ওপেনিং উপকরণ হস্তান্তর এবং ছাত্র-ছাত্রীদের বাড়ী বাড়ী গিয়ে হাইজিন কিট্স বিতরণ করা হয়েছে। এসব উপকরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত মাননীয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুলশান আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন WFP এর প্রতিনিধি জনাব আজাহারুল ইসলাম ও আলী আহমেদ, রিক-প্রকল্প সমন্বয়কারী জনাব সাহেল সানজিদ, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার প্রদীপ রায় ও ফিল্ড মনিটর শাহানাজ নাজনিন। উল্লেখ্য যে কোভিড-১৯ এর প্রাদূর্ভাব মোকাবেলার জন্য উখিয়া উপজেলার সকল সরকারী/বেসরকারী মোট-৮০ টি স্কুলে উক্ত উপকরন সমূহ পর্যায়ক্রমে করা হবে।