জাহাঙ্গীর আলম,টেকনাফ::
টেকনাফ উপজেলার সেন্টমাটিন ইউনিয়নে’র জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র্দীঘদিন যাবত প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক মোঃ রফিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে বহালের সুযোগে কোচিং বাণিজ্য সহ ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
সুত্রমতে জানাযায়,২০১০ সাল থেকে সেন্টমাটিন ইউনিয়ন জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকায় শূণ্য পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে অত্র বিদ্যালয়ের কার্যক্রম চলতেছে।বর্তমানেও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।
মোঃ রফিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব আছেন ২০১৫ সাল থেকে।এর আগেও বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক এনামুল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।
মোঃ রফিক প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর প্রধান শিক্ষকের ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে কোচিং বাণিজ্য থেকে শুরু করে সঠিক সময়ের আগে বিদ্যালয় দুপুর ২টা বা ৩টার মধ্যেই ছুটি দিয়ে থাকনে।
জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী’র সংখ্যা প্রায় ৩শতাধীক,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিক বিদ্যালয়ের ক্লাস রুমে ৩য় শ্রেণীর,৪র্থ শ্রেণী ও ৫ম শ্রেণী’র সহ প্রায় ২শতাধীক শিক্ষার্থীকে ক্লাস ছুটি’র পর কোচিং করায়।কোচিং বাবদ ৩য় শ্রেণী’র শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩শত টাকা,৪র্থ শ্রেণী ৪শত টাকা আর ৫ম শ্রেণী’র শিক্ষার্থী হতে ৫শত টাকা করে নেন।
সুত্রে আরও জানাযায়,পিএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর বিদায় অনুষ্ঠান উপলক্ষকে জনপ্রতি ১হাজার টাকা করে নিয়ে আসছে।
দ্বীপ অঞ্চলে অবস্থিত জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অত্র ইউনিয়নে’র শিক্ষার হার বৃদ্ধি’র লক্ষে অত্যন্ত গুরুত্ব বহন করে।এমন একটি গুরুত্বর্পুণ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদেও পোস্টিংয়ের বিধান থাকলেও বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দু’জন প্যারা শিক্ষক সহ মোট ৪জন শিক্ষক দায়িত্বে রয়েছে।
এবিষয় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিক বলেন,আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র মাত্র এবং বিগত ২০১০ সাল থেকে জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকে’র পদ শূণ্য রয়েছে।এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের তৎকালিন সহকারী শিক্ষক এনামুল হক,তিনি বদলি হওয়ার পর ২০১৫ সাল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল রয়েছে বলে জানান।
এই বিষয় টেকনাফ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী জানান,সেন্টমাটিন ইউনিয়নের জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূণ্য পদে অতি দ্রুত সময়ের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সমুহ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।