প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোস্টগার্ডের নেতৃত্বে কাঠের তৈরী বোটে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড সুত্র জানায়, ২০ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন টেকনাফ থেকে আসা বোটে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা করেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সুমন আল মুকিত সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,আটক মাদক কারবারীকে থানা পুলিশের কাছে হস্তান্তর ও জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।#