Cox's Bazar International University ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে জরুরি নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এই নোটিশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি (Code of Conduct) অনুযায়ী ক্যাম্পাস সম্পূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রমমুক্ত রাখতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়েছে—
যদি কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি একাডেমিক পরিবেশ বিঘ্নিত হয় এমন যেকোনো অশোভন আচরণ থেকেও শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সুন্দর ও রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে।
নোটিশটি বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) মুহাম্মদ বদিউল আলম স্বাক্ষর করেন।