নারায়ণগঞ্জের ঘটনাটি কেন ঘটলো, কীভাবে ঘটলো, সেটার ব্যাপারে তদন্ত হচ্ছে'[caption id="attachment_77372" align="alignleft" width="725"]
ফাইল ছবি[/caption]
যথাযথ নকশা অনুসরণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশের মসজিদগুলো নির্মাণ করা হয়েছে কি না তা খতিয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় এই কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “সারা বাংলাদেশেই মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছেমতো… মানে এসি লাগাচ্ছেন, বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো কিনা, বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়া বা সেভাবে নকশাগুলো করা হয়েছে কিনা- সে বিষয়গুলো কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে নারায়ণগঞ্জের মতো এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “নারায়ণগঞ্জের ঘটনাটি কেন ঘটলো, কীভাবে ঘটলো, সেটার ব্যাপারে তদন্ত হচ্ছে। আমি বলতে চাই কারণটা অবশ্যই বের করা হবে। মন্ত্রিপরিষদ সচিব এবং বিদ্যুত ও গ্যাস কর্তৃপক্ষকে এ ঘটনার পেছনের কারণগুলো শনাক্ত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।”
“ভয়াবহ ওই বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে,” যোগ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।