উখিয়া নিউজ ডটকমের সেন্টমার্টিন প্রতিনিধি আব্দুল মালেকের আকস্মিক মৃত্যুতে উখিয়া নিউজ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তাঁর ইন্তেকালে আমরা হারালাম একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও আন্তরিক সংবাদকর্মী—একজন প্রিয় সহকর্মী।
সাংবাদিকতার প্রতি তাঁর সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সেন্টমার্টিনের মানুষের কথা ও স্থানীয় বাস্তবতা তুলে ধরতে তিনি ছিলেন নিরলস, সাহসী ও নিবেদিতপ্রাণ।
উখিয়া নিউজ পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন।
সম্পাদক
উখিয়া নিউজ ডটকম