
আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ থাকা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল ৬টা থেকে ফ্লাইট অপারেশন কার্যক্রম আবারো শুরু হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে প্লেন ওঠানামা শুরু হয়েছে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ১৪ ঘণ্টা বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে গতকাল শনিবার বিকেল ৪টা থেকে আজ রোববার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সহ সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। তবে এখন পর্যন্ত চট্টগ্রাম ঘূর্ণিঝড় কেন্দ্রের বাইরে থাকায় আবারো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক করা হয়েছে।