শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদকর্মী অাজিজুল হকের নানীর ইন্তেকাল
প্রকাশিত - ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৭:৩৩ এএম

প্রেস বিজ্ঞপ্তি: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু নিবাসী মরহুম অাব্দু রহিম চেয়ারম্যানের সহধর্মিনী, মালয়েশিয়া প্রবাসী মাও. সালেহ অাহমদের মাতা ও সীমান্ত প্রতিনিধি সংবাদকর্মী অাজিজুল হকের নানী খুরশিদা বেগম ৩ ফেব্রুআরি বিকাল ৪ ঘটিকায় ফুয়াদ অাল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিওন...
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বৎসর। মৃত্যুকালে তিনি ১ছেলে ৫ মেয়েসহ অসংখ্য নাতী/নাতনী,অাত্বীয়/স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
উল্ল্যখ্য তিনি দীর্ঘদিন ধরে হাপানি,গ্যাস্ট্রিক সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমার মৃত্যুতে সকলের নিকট দোয়া চেয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত মরহুমার একমাত্র সুযোগ্য পুত্র সন্তান শহীদ অাব্দু রহিম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাও.সালেহ অাহমদ।
অাগামীকাল ৪ ফেব্রুআরি সকাল ১১ঘটিকার সময় ভাজাবনিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.