
'শুভ কাজে সবার পাশে' এই মূল মন্ত্রে দীক্ষিত কালের কন্ঠ শুভসংঘ উখিয়া উপজেলার মাসিক পরিকল্পনাসভা অনুষ্ঠিত।
বুধবার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় হলরুমে কালের কন্ঠ শুভ সংঘ উখিয়া উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি যথাক্রমে আব্দু শুক্কুর, সৈয়দ নূর, নকিবুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ রাসেল, সোহেল আরমান, সহ সাংগঠনিক সম্পাদক, মো: ইব্রাহীম, কোষাধ্যক্ষ মীর কাসেম,সহ কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিক উল্লাহ শফিক, সহ সমাজ কল্যাণ সম্পাদক, আক্তারুজ্জামান বাবু
নারীবিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার শাপলা, সহ নারীবিষয়ক সম্পাদক জোসনা আক্তার, নির্বাহী সদস্য মোহাম্মদ রিদওয়ান, আব্দুর রহিম আপেল, সৈয়দ হোসেন, মো. ইমরান, মোহাম্মদ করিম,মাশরাফি রিয়াদ , মোহাম্মদ হাসান, তাসমিন সুলতানা উপস্থিত ছিলেন।
সভাপতি মোজাম্মেল হক বলেন ব্যক্তি,পরিবার,সমাজ তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আমরা শুভসংঘ পরিবার সব সময় প্রস্তুত। আগামিতে আরো সুন্দর, সুগঠিত পরিকল্পনা নিয়ে আমরা কালের কন্ঠ শুভসংঘ উখিয়া উপজেলা পরিবার কাজ করে যাবো ইনশাল্লাহ।
সভায় আগামীর কার্য পরিকল্পনা ও বিগত মাসের কার্য অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।