আজিজুল হক রানা:: 
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের নতুন আহব্বায়ক কমিটিতে দীর্ঘদিনের পরিক্ষিত ত্যাগী নেতা, তৃণমূল নেতৃবৃন্দের প্রাণ শাহনেওয়াজ চৌধুরীকে যুগ্ম-আহব্বায়ক মনোনীত করা হয়েছে।
বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অাশরাফুল অামিন ফরহাদ ও সাধারণ সম্পাদক অমিত ভূষণ তন্ঞ্চঙ্গ্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল নাইক্ষ্যংছড়ি উপজেলার বর্তমান কমিটি বিলুপ্ত করে ২০সদস্য বিশিষ্ট নতুন কমিটি (আংশিক) অনুমোদন করেছেন জেলা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে অাগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা ছাত্রদলের নব কমিটির যুগ্ম-অাহব্বায়ক শাহনেওয়াজ চৌধুরী বর্তমান ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সফল সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এইদিকে শাহনেওয়াজ চৌধুরী ছাত্রদলের যুগ্ম-অাহব্বায়ক মনোনীত হওয়ায় উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে অানন্দ-উচ্ছাস মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অসংখ্য নেতাকর্মী,সমর্থক,শুভাকাঙ্ক্ষীরা।
এক প্রতিক্রিয়ায় শাহনেওয়াজ চৌধুরী বলেন- বর্তমান প্রেক্ষাপটে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে উপজেলার অভিমানী নেতাকর্মীদের ফিরিয়ে অানাই হবে অামাদের মূল লক্ষ্য।